হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন আহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন আহত

এম এ রাশেদ: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাদিম হোসেন (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ মে) রাত পৌণে ১২ টার দিকে শহরের ফুলবাড়ী মগলিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাদিম হোসেন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সে শহরের গালাপট্টির একটি স্বর্ণের দোকানে কাজ করেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ। তিনি জানান, নারী উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় সোমবার মধ্যরাতে শহরের মগলিশপুর এলাকায় নাদিম হোসেন নামের এক যুবককে একদল দুর্বৃত্ত এলোপাথারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এঘটনার পরপরই আহত নাদিমকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নাদিমের শরীরের বেশ কয়েক জায়গায় ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে (শজিমেকে) চিকিৎসা দেওয়া হচ্ছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!