
গোলাম রাব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৮ বছর বয়সী এক সনাতন ধর্মের শিশু কন্যাকে যৌন পীড়নের অভিযোগে ভিমু মন্ডল (৫০) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ভিমু মন্ডল উপজেলার সান্তাহার পৌর শহরের মৃত ফয়েজ মন্ডলের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত ২ মে মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মের ওই শিশু কন্যা বাড়ির পাশে ভিমু মন্ডলের দোকানে জিনিসপত্র (সদাই) কিনতে যায়।
যাওয়া পর বিস্কুটের লোভ দেখিয়ে কৌশলে দোকান ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঝাপ বন্ধ করে ওই শিশুকে গোপনাঙ্গে হাত দিয়ে যৌন পীড়ন করে।
এসময় ওই শিশুর চাচাতো বোন দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারে খবর দেয় ভিমু ওই কন্যাকে ঘরে আটকে রেখেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ওই শিশু কন্যাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
পরে ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে নিকটবর্তী থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে সান্তাহার রথবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার