
মোঃ শরিফ উদ্দিন: ঈদে সরকার নির্ধারিত ভাড়ায় শেরপুর থেকে ঢাকাগামী বাস চলবে, কেউ ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু।
মঙ্গলবার (১৮ এপ্রিল ) দুপুরে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ছানোয়ার হোসেন ছানু জানান, প্রতি উৎসবে বাস ভাড়া নিয়ে প্রশাসন, মালিক ও শ্রমিক সমিতির এবং গণমাধ্যম কর্মীদের একটি ভুল বোঝা-বুঝির অবকাশ থাকে।
এবার ঈদে বাস ভাড়া সরকারি নির্দেশনার বাইরে নেওয়া যাবে না। যদি কেউ অন্যায়ভাবে বাড়তি ভাড়া নেওয়ার ফন্দি আটে সাথেসাথেই মালিক সমিতি ব্যবস্থা নিবে। আর কোন যাত্রী যদি বাসচালক বা হেলপারকে খুশি হয়ে টিপস দেয় সেটা তাদের ব্যাপার। আমরা ভাড়া কোনভাবেই বেশি নিবো না।
এসময় সংগঠনের অন্যান্য নেতা ও বাস কোচ মালিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান