
এম এ রাশেদ: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানার সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল ১৬ এপ্রিল রাত্রী ০৩.১৫ ঘটিকার সময় শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া গ্রামস্থ জোব্বার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নির্মানাধীন রাস্তার উপর ঠাকুরগাঁওগামী শান্তি পরিবহণ নামীয় একটি যাত্রীবাহী বাস হতে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ ফয়সাল(৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-নোয়াপাড়া, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ২। মোঃ মোস্তফা(৩০), পিতা-মৃত ইসমাইল আলী, সাং-পারুয়া, থানা-বালিয়াডাঙ্গা, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে অত্র থানায় মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭