
জেএম মমিন: ভোলার বোরহানউদ্দিনে বাল্য বিয়ের অপরাধে বর ও কনের বাবাকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত ৷
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ছোট মানিকা ৪নং ওয়ার্ডে কনের বাড়ীতে অভিযান চালিয়ে বর মোঃ সজীব ও কনের বাবা আঃ বারেক কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক ৷
জানাযায়, গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ সজীবের সাথে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ছোট মানিকা ৪ নং ওয়ার্ডের আঃ বারেক এর মেয়ের সাথে বিবাহ সম্পন্ন হয় ৷ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়ীতে উপস্থিত হন এবং বাল্য বিয়ের অপরাধে তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ এবং ৮ ধারায় বর ও কনের বাবা কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ৷ ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে ৷
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারি কাজী মোঃ রুবেল ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা