
মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে ৭০ পিচ নিষিদ্ধ ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট সহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম(২৫)।
থানাসুত্রে জানাযায়, গতকাল শনিবার ২৮ জানুয়ারি বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে সামিউল এর নিকট থেকে ৪০ পিচ এবং রাব্বির নিকট হইতে ৩০ পিচসহ সর্বমোট ৭০(সত্তর)পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডোমার থানার এস আই আবু সাব্বির রাবু বাদী হয়ে ডোমার থানার মামলা নং -১২ (০১) ২৩ রুজু করেন।
এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা