
মোঃ তারিকুর রহমান: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত একজনের নাম মোঃ সুইট মোল্লা আরেকজনের নাম মোঃ মুন্না বলে জানা যায়।
জানা যায়, হারদী কৃষি ক্লাবপাড়া গ্রামস্থ আসামী মোঃ সুইট মোল্লার বসত বাড়ির উঠান হতে আজ বৃহস্পতিবার ২৫০ গ্রাম গাঁজা এবং ০৪ গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য