
এম এ রাশেদ: বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার হওয়া জেওন আফরোজ কনিকা (৩৯) বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্কুলশিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে স্বামী সিরাজুলের সঙ্গে তার মোবাইলফোনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ