
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ১০০শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ।
বুধবার (৩০ শে মার্চ) ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানার ফতেহ আলী ব্রিজের উত্তর-পূর্ব কর্ণারের লোটাস ফার্মেসী নামক ঔসধের দোকানের সামনে পায়ে হাটা ঢালাই রাস্তার উপর হইতে বগুড়া সদর থানার আকাশতারা মন্ডল পাড়া এলাকার মৃত ইদ্রিস মন্ডলের ছেলে মোঃ পাপ্পু মন্ডল (৩০) কে ১০০শত পিচ ইয়াবা ট্যাবলেটসহগ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
উল্ল্যেখ্য যে, আসামী মোঃ পাপ্পু মন্ডল (৩০), এর বিরুদ্বে ইতিপূর্বে ২টি মামলা রহিয়াছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭