
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলা থেকে নিখোঁজ স্কুলছাত্র ফাহারুল ইসলাম বিজয়ের মরদহে উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি অটোভ্যান চালাত বিজয়। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১শে মার্চ )বেলা ১২ টার দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে এদিন সকাল ৮ টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকার ফসলি জমির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়৷
বিজয় বগুড়ার গাবতলী উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের লিটন মিয়ার ছেলে। সে গাবতলী উপজেলার সোনারায় স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। নিহতের বাবা জানান, তার ছেলে বিজয় পড়াশোনার পাশাপাশি অটোভ্যান চালিয়ে পরিবারকে সহযোগিতা করত। বুধবার সকালে অটোভ্যান চালানোর জন্য সে বাড়ি থেকে বের হয় বিজয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ফেসবুকে উদ্ধার হওয়া লাশের ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন তিনি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, নিহতের পাঁজরে ও কোমরের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও ধরতে এবং অটোভ্যান উদ্ধারে চেষ্টা চলছে। অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান