হোম » অপরাধ-দুর্নীতি » টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণ

টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণ

মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত (২১) কে মঙ্গলবার ভোরে স্থানীয় এরশাদনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ করেন। এর আগে গত শুক্রবার স্থানীয় এরশাদনগর ৬নং ব্লকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত একই এলাকার বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

মামলাসূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে রিফাতের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্রে বিভিন্ন জায়গায় দেখা করে ঘোরাঘুরি করতেন তারা। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রিফাত তরুণীর বাসায় গিয়ে তাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত রিফাত ওই তরুণীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ করলে মঙ্গলবার রাতে রিফাতকে এরশাদনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!