
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট নেছারিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন। এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা