
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগন্জ প্রতিনিধি: নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে প্রাইভেটকার তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীএবং একই এলাকায় আরো ০৭ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে র্যার-১১ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা মোঃ মোসলেম মিয়া (৩১), মিকাইল (৩১), ৩। মোঃ রাজু (২২) এবং মোঃ রিদয় মিয়া (২১)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭