
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে অধ্যক্ষের কার্যালয়ের ফাইল কেবিনেটে থাকা নগদ ৯০ হাজার ৭০০ টাকা চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। কলেজে নাইটগার্ড থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বুধবার (৯ই ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানা পুলিশের একটি টিম।
ঘটনা জানার জন্য উথলী ডিগ্রি কলেজে গিয়ে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চোরচক্র উথলী ডিগ্রি কলেজের চারতলা ভবনের নিচতলার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পর তারা চারতলা ভবন সংলগ্ন প্রশাসনিক ভবনের একাধিক রুমে প্রবেশ করে আলমারি খুলে গুরুত্বপূর্ণ কাগজপত্র নাড়াচাড়া করে। এছাড়া তারা অধ্যক্ষের রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফাইল কেবিনেটে থাকা ৯০ হাজার টাকা এবং অপর রুম থেকে ৭০০ চুরি করে নিয়ে পালিয়ে যায়। তবে তারা প্রতিষ্ঠানে থাকা ল্যাপটপ, মোবাইলসহ অন্যান্য কোন মালামাল চুরি করেনি।
যে ভবনের তালা ভেঙে চোরচক্র প্রবেশ করেছে সেই ভবনের নিচ তলায় নাইটগার্ড থাকলেও এ ব্যাপারে সে কিছুই জানে না। আদৌ সে ওই রাতে কলেজে ছিলো? নাকি ছিলো না? তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এছাড়া এতগুলো নগদ টাকা প্রতিষ্ঠানে রাখা নিয়েও চাপা গুঞ্জন তৈরি হয়েছে। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি রুম থেকে মোট ৯০ হাজার ৭০০ টাকা চুরি হয়েছে। বিষয়টি তিনি জীবননগর থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭