
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জিয়াদুল হক কাজলকে (৪৭) আটক করেছে র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্নিমাগাঁতী পশ্চিম পাড়ার মৃত গোলাম রসুল তালুকদার এর ছেলে।৫ নভেম্বর পনে দুই টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৫০(উনিশশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং নগদ অর্থ জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। র্যাব জানিয়েছেন,ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল