
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় প্রকাশ্যে এক (১৯) বছরের কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলী হাসান নামের এক বখাটেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। ২৭ বছর বয়সী গ্রেফতার আলী হাসান বগুড়া সদর উপজেলার মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী কলেজ ছাত্রীকে বখাটে হাসান দীর্ঘদিন ধরে প্রেম প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। বিষয়টি কলেজ ছাত্রীর পরিবার জানার পরে হাসানের শ্বশুর বাড়ির লোকদেরকেও জানায় তবে তারা কোন প্রতিকার হয়নি। রোববার সকাল সাড়ে ১১ টায় ওই কলেজ ছাত্রী তার পরীক্ষা দেওয়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সয়ম হাসান তার মোটর সাইকেলে ছাত্রীকে উঠিয়ে অপহরণ চেষ্টা করে। তবে কলেজ ছাত্রীর চিৎকারে আসপাশে লোকজন মোটরসাইকেলের গতি থামিয়ে হাসনে আটক করে রাখে। পরে ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজ্জল ইসলাম জানান, অপহরণ চেষ্টার ঘটনায় আমরা মামলা নিয়েছি। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান