হোম » অপরাধ-দুর্নীতি » মহেশপুরে মাদ্রাসার দু’ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

মহেশপুরে মাদ্রাসার দু’ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ মাদ্রাসার ২য় শ্রেনীর দু’ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ মাদ্রসার প্রধান শিক্ষক
হাসানুজ্জামানকে (৩৫) সোমবার রাতে আটক করেছে। আটক কৃত হাসানুজ্জামান ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছলেমানপুর কওমি দারুল উলম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ছলেমানপুর উত্তরপাড়া গ্রামের
আনসার আলীর ছেলে। এলাকাবাসী জানান, মাদ্রাসার ২য় শ্রেনীর দু’ছাত্রীকে মাদ্রসার মধ্যেই মাদ্রসার প্রধান শিক্ষক হাসানুজ্জামান যৌন হয়রানি করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পরলে শিক্ষক হাসানুজ্জামান এলাকা থেকে
পালিয়ে যায়।
মাদ্রাসার দু’ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় সোমবার দুপুরে মহেশপুর থানায় মামলা দায়ের করেন যৌন হয়রানির শিকার দু’ছাত্রীর পরিবার। পরে থানা পুলিশ রাতেই ধর্ষন মামলার আসামী শিক্ষক হাসানুজ্জামানকে সীমান্ত এলাকা থেকে আটক করে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ধর্ষন মামলার আসামী শিক্ষক হাসানুজ্জামানকে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!