
উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসাবে পুরস্কৃত হয়েছেন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে উপ-পরিদর্শক ইব্রাহিমের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহোদয়। থানা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম গত এক মাসে জেলার মধ্যে সর্বাধিক মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করায় তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি পুলিশ কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত এক মাসে ১১০ পিচ ইয়াবা, ২১ গ্রাম হিরোইন উদ্ধার করে সংশ্লিষ্ট ঘটনায় ৬ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান তিনি। এ ঘটনায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসেবে পুলিশ প্রশাসন তাকে পুরস্কৃত করেন।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহোদয় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিমের হাতে এ কৃতিত্বের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, ফারহানা ইয়াসমিন, শরাফত আলী ও উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন।পুরস্কার গ্রহনকারি উপ-পরিদর্শক ইব্রাহিম উচ্ছ¡সিত হয়ে জানান, পুলিশ প্রশাসন আমার কাজের দক্ষতার জন্য এ পুরস্কার প্রদান করায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও যেন এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের