হোম » অপরাধ-দুর্নীতি » পাবনায় হত্যা ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

পাবনায় হত্যা ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ হত্যা ও ধর্ষণ মামলায় যাবজ্জিবন সাঁজাপ্রাপ্ত আসামী ইউনুস আলী মন্ডল (৪৫) কে আটক করেছে পাবনার ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী গোরস্থানপাড়া মহল্লার ফেকু মন্ডলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুন) দিবাগত গভীর রাতে নাটোরের লালপুর থেকে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার

 

ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে হত্যা ও নারী ধর্ষণের মামলার সাঁজাপ্রাপ্ত আসামী ইউনুছ পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাটোরের লালপুর বাজার এলাকায় অবস্থান করছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, আসামী ইউনুছ একটি হত্যা মামলায় যাবজ্জীবন, নারী ধর্ষণের চেস্টা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত করে আদালত। সে পলাতক ছিল। থানার এএসআই মামুন ও কনেষ্টবল সোহাগ অভিযান চালিয়ে গভীর রাতে তাকে আটক করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!