হোম » অপরাধ-দুর্নীতি » নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ নারীসহ আটক-৪

নবীনগরে ১৬ কেজি গাঁজাসহ নারীসহ আটক-৪

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর থেকে ১৬ কেজি গাঁজা এবং দুজন নারীসহ ৪ জনকে স্থানীয়রা আটক করে নবীনগর থানা পুলিশকে খবর দিলে এস আই মান্নান ও এ এস আই আশ্রাফ সংগীয় ফোর্স গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হল (১) মোঃ ছানাউল মিয়া(২৬),পিতাঃমোঃসালাম, ধজনগর,কসবা (২)মোঃ সালমান মিয়া(১৯),পিতাঃ মোঃ শামসু,সাং চৌবেপুর,কসবা,(৩)শান্তা আক্তার (২৪),(৪)সাথী (২০) উভয় পিতাঃআলমগীর,সাং চৌবেপুর,কসবা।

স্থানীয় সূত্রে জানা যায় তারা আহাম্মদপুর গ্রাম দিয়ে অন্যত্র গাঁজা’র চালান নিয়ে যাচ্ছিল। যাবার পথে সন্দেহজনক ভাবে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গাঁজাসহ গ্রেফতার করে।এ সম্পর্কে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই ।  এখন তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৮ প্যাকেট গাঁজার প্রচলিত ধারায় মামলা রুজু করে দ্রুত আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!