
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দশ টাকা কেজির চালসহ একজনকে আটক করেছে র্যাব। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে উপজেলার আদারভিটা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বুলবুল হোসেন বুলু (৩৫) আদারভিটা গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে।
আনোয়ার বলেন, “গোপনে খবর পেয়ে আদারভিটা বাজারে চাল ব্যবসায়ী বুলবুলের গুদামে অভিযান চালায় র্যাব।
এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭ হাজার ২১০ কেজি চাল উদ্ধার এবং বুলবুলকে আটক করা হয়।” এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এর কর্মকর্তা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য