হোম » অপরাধ-দুর্নীতি » লুটেরচরে মামুনকে আদালতর রায় পাওয়ার পরও জামাল ও তার গুন্ডা বাহিনীর হত্যার চেষ্টা

লুটেরচরে মামুনকে আদালতর রায় পাওয়ার পরও জামাল ও তার গুন্ডা বাহিনীর হত্যার চেষ্টা

ফয়সাল আহমেদঃ

ঢাকা জেলা সাভার থানা লুটেরচর এর অধিবাসী মামুন এবং জামাল এর জমি নিয়ে আদালতে একটা মামলা চলমান ছিল। মামলার রায় মামুনের পক্ষে হওয়ায় গত শুক্রবার বেলা দুইটায় মামুনকে একা বাসায় পেয়ে তার বাসার দরজা ভেঙ্গে জামাল ও তার বাহিনী মামুনকে হত্যা করার চেষ্টায় আক্রমণ চালায়।

এতে মামুনের মাথাসহ পুরা শরীরে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে জামাল ও তার গুন্ডা। এই নিয়ে সাভার থানায় মামুনের স্ত্রী রুনা আক্তার জামাল, ওয়াসিম, মোতালেব, মুসা, মিনার,রাশেদ, ওসমান, নবী হোসেনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে মামলা দায়ের করেন।

কিন্তু এখনো কোন আসামিকে গ্রেফতার করা হয়নি বলে মামুনের স্ত্রী জানান, বরং জামাল ও তার বাহিনি মামলা উঠানোর হুমকি দিচ্ছেন না হলে তাকে এবং তার বাচ্চাদের হত্যা করা হবে। অনেকটা আতংকে মামুনের স্ত্রীর রুমা আক্তার নিজ বাসা ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। অন্যদিকে জামিন নিয়ে আসামিরা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!