হোম » অপরাধ-দুর্নীতি » শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার

মোঃ শরিফ উদ্দিন: শেরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৬ মে সোমবার সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারের শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি অফিস সূত্রে জানা যায়, ৬ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার বাধা তেগরিয়া গ্রামের গোপাল মিয়ার পুত্র জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের পুত্র ফেরদৌস (১৯)। গ্রেফতারকৃদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা ডিবি অফিস।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!