
অপরদিকে নৌকার নিকট প্রতিদ্বন্দী প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনায় সক্রিয় ভাবে মাঠে রয়েছেন। রায়হানের সাথে রয়েছেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা ভাইরাস চেয়ারম্যান মোকাদ্দেস আলী। তবে এখন পর্যন্ত নির্বাচনী সমীকরণে এগিয়ে রয়েছে নৌকা।
বাউসা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত এ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘ সময় ধরে এই দলের সাথে আছি। রাজনৈতিক অঙ্গনে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলম । তার প্রত্যেকটি বিষয়ে যে জ্ঞান গরিমা। সেই বিষয়টা আমাদের মুগ্ধ করে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উন্নতি ঘটিয়েছেন তা বর্ণনা অতীত। সেটা বর্ণনা করলে বড় একটি প্রবন্ধ রচনা হয়ে যায়। উনি একজন সফল রাজনীতিবিদ।
তেঁথুলিয়া পীরগাছা টেকনিক্যান এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ও ভোকেশনাল কলেজের প্রভাষক রাশেদুল হক বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারিতে যে নির্বাচন হতে চলেছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে যে নৌকা প্রতীক দিয়েছেন, আপনারা সবাই নৌকা পতিকে ভোট দিবেন। আপনারা কেন সাহরিয়ার আলম কে ভোট দিবেন। কারণ তিনি একজন সৎ মানুষ,যোগ্য ও ভালো মানুষ। বাঘা চারঘাটের উন্নয়নের জন্য যে প্রকল্প গুলো থাকে সেগুলো থেকে তিনি একটি টাকা পয়সাও নেন না। আপনারা বাঘা চারঘাটের উন্নয়নের দিকে তাকিয়ে তাকে ভোট দিবেন। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সামনে আমাদের খেলার একটি স্টেডিয়াম এবং ডাক্তারি লাইনের মেডিকেল এসিস্ট্যান্ট ( ম্যাটস) প্রকল্পটি মাননীয় মন্ত্রীর হাতে রয়েছে। এবং আরেকটি বিষয় তাকিয়ে দেখবেন সেটি হলো আমাদের দীঘা থেকে রাজশাহী, বাঘা, লালপুর ,আব্দুলপুর যেদিকে যাবেন এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা মনে হয় না আর কোন উপজেলায় আছে।
এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হওয়ার পরেও অজানা কারণে সাধারণ ভোটারদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে আসন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর পরাজয়ে এই জনপদের উন্নয়ন ব্যাহত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আসন্ন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলম এবং কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান এর মধ্যে এবারের ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল