
মোঃ মোরসালিন ইসলাম : দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) (ইন্ডিয়া) বাংলাদেশ চ্যাপ্টার এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর) রোববার সকাল ১১টায় উপজেলার ঘাটপাড়াস্থ্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) (ইন্ডিয়া) বাংলাদেশ চ্যাপ্টার অফিস থেকে (আইএইচআরসি) জেলার শাখার সভাপতির মোঃ মমিন মন্ডলের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ঘাটাপাড়াস্থ্য অফিসে এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক মানবাধিকার (আইএইচসি) (ইন্ডিয়া) বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান আনন্দ মহল সরকার। এসময় (আইএইচআরসি) ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সেলিম সরকার,সহ-সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক আজিজুর রহমান,৪নং বেতদিঘী ইউপি সভাপতি তুহিন রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন