
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো)’র ২১ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে (পিডিবি) সূত্রে জানা গেছে। এর মধ্যে শুধুমাত্র পৌরসভার কাছেই প্রায় ৩ কোটি টাকা বকেয়া রয়েছে।
সরিষাবাড়ী বিউবো’র নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয় ও বিতরণ বিভাগ সুত্রে জানাগেছে, উপজেলার বিদ্যুৎ সরবরাহ এলাকার এলিটি-এ আবাসিক- ৬৫৩৫১৪০৩.৭৬ টাকা, এলটি-বি-কৃষি-৪৯৭৩৮৩৮৪.৫৫ টাকা, এলটি-সি-১-ক্ষুদ্র শিল্প-১০৮৭৬৯৫.৩১ টাকা, এলটি-সি-২ নির্মাণ-৮৩৮৪৯.২৩ টাকা, এলটি-ডি-১ আবাসিক লাইট-৩১৭৯১৮১০.৪৩ টাকা, এলটি-ডি-২ নির্মাণ-২০৪৭৭৮৫০.৯১ টাকা, এলটি-ডি-৩ আবাসিক লাইট-৪৭২৪৯.১৫ টাকা, এলটি-ই-সড়ক বাতি-১২৪২৪৯৩০.৯৮ টাকা, এলটি-টি চার্জিং ষ্ট্রেশন-৯৪০০০.০০ টাকা, এমটি-৩ বাণিজ্যাক-১৮০৬১৯৯.৪৫ টাকা এবং ভ্যাট-৫৯২১১১৭.৫০ টাকা, মোট ২০ কোটি, ৫১ লক্ষ. ৫১ হাজার, ৭ শত, ৩২ টাকা বকেয়া রয়েছে।
এর মধ্যে সরিষাবাড়ী পৌর সভার বিভিন্ন সংযোগ ষ্টীট লাইট আরামনগর বাজার যার হিসাব নম্বর জে- ০২ এর বকেয়া-৪০,০৬,৩৭৮ টাকা, ষ্টীট লাইট শিমলা বাজার-হিসাব নং-জে-০৩ এর বকেয়া-২৭.৯৩,৯০০ টাকা, ষ্টীট লাইট-বাউসী বাজার-হিসাব নং-জে-০৪এর বকেয়া-২২,৩১,১৭২ টাকা, শিমলা বাজার পাম্প হাউজ-হিসাব নং-জে-৪২০ এর
বকেয়া-৪৬,০২,২৮৮ টাকা, পানির পাম্প পৌর সভার পার্শ্বে হিসাব নং-জে-৪৫০- বকেয়া-৬৬.৬৬.৩৩৬ টাকা, পানির পাম্প বাউসী বাজার হিাসাব নং- জে-৪৯০ বকেয়া-৩১,২৩,৪১২ টাকা, পৌর সভার মেয়র পার্ক-জে-৪৯১ (টিডিসি) বকেয়া- ৬,১৫,৮০৫ টাকা, পৌর সভা অফিস-হিসাব নং ৬২৬ এর বকেয়া-৭,৬৬,৩৮৯
টাকাসহ মোট ২ কোটি ৪৮ লক্ষ ৫ হাজার ৭শত ২৭ টাকা বকেয়া রয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ হালনাগাদ করার জন্য গ্রাহকদের নিকট নোটিশ দেয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন এমন
গ্রাহকরা প্রতিনিয়ত স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। কম বিদ্যুৎ খরচ করা সত্বেও মোটা অঙ্কের বিল দেয়া, বিলের অঙ্ক কমাতে দিনের পর দিন হয়রানিসহ নানা অভিযোগ সাধারণ গ্রাহকের।
এ বিষয়ে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন জানান, আমার আমলে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছি। পিডিবি কর্তৃপক্ষ পত্র দিয়েছে কিনা আমি জানি
না।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ সরিষাবাড়ী বিউবো’র প্রকৌশলী মোঃ মশিউর রহমান জানান, সরিষাবাড়ী পৌর সভার কাছে বিউবো’র বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন কে পত্র দেওয়া হয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের কাছ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল