
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু নামে এক প্রেমিক। শনিবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকার আব্দুল আজিজের ছেলে দুলু’র (১৮) সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। গত শুক্রবার মধ্য রাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন দুলু। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, বিষয়টি জেনেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল