
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা গ্রামের মৃত ফাদিল আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা নূর
মোহাম্মদ ৪ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১১ টায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না …….. রাজেউন)।
মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ৫ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনামুল হক, সাবেক কমান্ডার জবির উদ্দীন, সাবেক কমান্ডার আব্দুর রহিম দেওয়ান, আফাজ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সঙ্গীয় ফোর্স ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মৃত্যুকালে ১স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ