
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের হাঁটু সমান পানিতে ডুবে হাসনা খাতুন নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বসুনিয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে। মৃত হাসনা খাতুন ফজলে মিয়া স্ত্রী ছিলেন বলে জানা গেছে। হাঁটু সমান পানিতে ডুবে রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, জোহরের আজানের কিছুক্ষণ আগে তিনি পুকুরের পাশে তার ভাগিনার বাসায় গিয়েছিলেন। আজান দেয়ার পর ফিরে আসেন বাড়ির দিকে। পরে ওই এলাকার গফুর আলী’র পুকুরে এলাকার নোরোল হুদা নামে একজন দেখতে পায়। পুকুরের কাছে গেলে স্পষ্ট হয় যে সেটা হাসনা খাতুনের মরদেহ। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু বলে ঘোষণা করেন।
বড়খাতা ইউপি ৯নং ওয়ার্ডের সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য