হোম » সারাদেশ » নালিতাবাড়ীতে নবান্ন উৎসব পালিত

নালিতাবাড়ীতে নবান্ন উৎসব পালিত

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম উৎসব নবান্ন উৎসব।

এ উৎসবকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শেরপুর নালিতাবাড়ী উপজেলা সদরের সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেজুতি বিদ্যা নিকেতন প্রঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুভারম্ভ করেন সরকার গোলাম ফারুক।

নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমন, এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে।

প্রতি বছর বাঙালীর এই প্রাণের উৎসবটি সেঁজুতি বিদ্যানিকেতন আয়োজন করেন আসছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!