
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ : চন্দনাইশ দোহাজারী পৌরসভা পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত (৬ নভেম্বর)সোমবার দুপুর হতে বিকাল পর্যন্ত পৌর এলাকায় সড়ক ও জনপথ পরিদপ্তরের আওতাভূক্ত অস্থায়ী বাজারে দূর্ঘটনা প্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় এই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উল্লেখ্য যে, অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবী করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করে আসছিল স্থানীয় সাংবাদিকরা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র।
উচ্ছেদ অভিযান পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট উদ্ধারকৃত সড়ক হস্তান্তর করা হয় এবং প্রয়োজনে সড়ক ও জনপথ বিভাগের সড়ক রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
উচ্ছেদ অভিযানে দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, কাউন্সিলরবৃন্দ, থানা পুলিশের একটি দল, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কিন্তু অভিযান পরিচালনার শেষে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরই পুনরায় উচ্ছেদকৃত স্থানে ভাসমান দোকান বসে অবৈধভাবে পুনরায় ব্যবসা শুরু করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার