
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) বগুড়ায় গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের পুরান বগুড়া তিনমাথা এলাকায় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাদের হটিয়ে দিলে অবরোধকারীরা আশেপাশের অলিগলিতে অবস্থান নেয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় ওই এলাকার পরিস্থিতি অনেকটাই অশান্ত হয়ে পড়ে। পরে পুলিশি প্রহরায় মহাসড়কে আটকে থাকা গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঝোপগাড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়াও বারপুর এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে অবরোধ সমর্থকরা। এদিনও অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা তিনমাথা রেলগেট, চারমাথা, মাটিডালি ও বনানী এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা