
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড দেখে বেসামাল হয়ে গেছে বিএনপি- জামাত জোট। তাই তারা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ শুরু করেছে।
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের মধ্যে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরপর তিনবার রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছেন।তিনি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে বিশ্ব নেতাতে পরিনত হয়েছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চাম্পিয়ান হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় বগুড়া মাটিডালী বিমান মোড়ে সারাদেশে বিএনপি-জামায়াতের হত্যা অগ্নিসংযোগ, বোমা হামলা,যানবাহন ভাংচুর ও সন্ত্রাসের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া – ৬ ( সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। তিনি তার বক্তব্যে বলেন,বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। তাদের জানা উচিৎ দেশের সর্বোচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাতিল ঘোষনা করেছে। সুতরাং এবিষয়ে আন্দোলন করে কোন লাভ হবেনা।
বিএনপি জামাত ৭৫ এর পর হতেই হত্যার রাজনীতি শুরু করেছে,বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তারা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। হত্যায় যেন তাদের রাজনীতি। তারা স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে রাজনীতি করছে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে যুদ্ধাপরাধীরা রাজনীতি করার সুযোগ পায়।ঁঅথচ আমাদের দেশে বিএনপি তাদের সাথে নিয়ে রাজনীতির নামে হত্যা, জ্বালাও পোড়াও,ভাংচুরসহ মানুষ হত্যা শুরু করেছে,যা কেন ভাবেই মেনে নেয়া যায়না।
তারা সামনের জাতীয় নির্বাচনকে ভন্ডুল করার জন্য এবং ড. ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য মাঠে নেমেছে,তাদের সেই স্বপ্ন দেশবাসী কখনও বাস্তবায়ন হতে দেবেনা।কোন শক্তি নেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারে।কারণ জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় মতভাগ সফলতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী জোড় দিয়ে বলেছেন,১৯ তম জাতীসংঘের অধিবেশনে বক্তব্য রেখে গেলাম,২০ তম সম্মেলনেও বক্তব্য রাখবো।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, আওয়ামী লীগের সদস্য প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল, শাখারিয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক রুমি, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমআর বিপ্লব সহ জেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা, উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষো ভ মিছিল মাটিডালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন