
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ খয়রত থেকে নিকলী পর্যন্ত ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কটি” নির্মাণের ৩ বছরের মধ্যে ভাঙনের কবলে পড়েছে। হাওরের বুক চিরে নির্মানাধীন সড়কটিতে ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝে ও কিনারে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্তের।ধসে গেছে সড়কের দুই পাশের প্রতিরক্ষা ব্লক।
সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে বিটুমিনের প্রলেপ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, করিমগঞ্জ উপজেলার খয়তরতের মোড় থেকে নিকলী সদর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের মাঝে অন্তত ২০টি স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।সরে গেছে দুই পাশের প্রতিরক্ষা ব্লক।বিভিন্ন স্থানে উঠে গেছে বিটুমিনের প্রলেপ। বালি দিয়ে রাস্তাটি নির্মাণ করায় নিচের বালি সরে গিয়ে ভাঙন বাড়ছে দিন দিন।
ফলে ব্যস্ততম এ সড়কে হর-হামেশায় ঘটছে দুর্ঘটনা।নিম্নমানের কাজ এবং সংশ্লিষ্ট দফতরের অদূরদর্শিতায় এমনটি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।তাদের দাবি, দ্রুত এ সড়কটি সংস্কার করা হোক।প্রতিদিন এ সড়ক দিয়ে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের গুনধরের খয়রত হয়ে নিকলী চলাচল করে হাজারো মানুষ। দৃষ্টিনন্দন এ রাস্তাটি নির্মাণের ফলে হাওর অধ্যুষিত নিকলী উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল কিন্তু নির্মাণের মাত্র ৩ বছরের মধ্যে সড়কে দেখা দিয়েছে ভাঙন ও বড় বড় গর্ত।জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে এলজিইডির অর্থায়নে ৭৫ কোটি ৬৯ লাখ তিন হাজার ১৮২ টাকা ব্যয়ে নিকলী উপজেলার সঙ্গে করিমগঞ্জ উপজেলার গুনধরের খয়রতকে যুক্ত করে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নির্মাণ কাজ শুরু হয়।কাজ শেষ হয় ২০২০ সালের শেষ দিকে।
১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কে তিনটি সেতু ও নয়টি কালভার্ট রয়েছে।এ সড়কটি নির্মাণের ফলে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিলে নিকলীসহ হাওরাঞ্চলের মানুষের।কিন্তু সম্প্রতি প্রবল বর্ষণে রাস্তার নিচ থেকে বালি সরে যাওয়ায় সড়কটিতে ভাঙনের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছে চলাচলকারী এবং স্থানীয়রা।কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, সম্প্রতি প্রবল ভারি বর্ষণে ব্লক সরে গিয়ে নিচের মাটি সরে গর্তের সৃষ্টি হয়েছে।আমরা রাস্তাটি সাময়িক মেরামত করেছি।সংস্কার কাজের জন্য অর্থ চেয়ে আবেদন করা হয়েছে।দরপত্র হলে কাজ খুব শিগগিরই শুরু হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা