
মো:তারিকুর রহমান: দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ টিপু সুলতান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭/১০/২০২৩ তারিখ রাত আনুমানিক ২২:৪৫ ঘটিকায় দর্শনা থানাধীন রেল বাজারস্থ কাঁচাপট্টি নামক স্থানে মোঃ ইউনুস ইনু(৪৮) এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে দশনা থানার ইসলামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা(৩৬),র হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) লিটার চোলাই মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান