
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপাহাট হইতে মিঠাপুর সড়ক সংস্কারের এক মাস না যেতেই সংস্কার প্রকল্পের প্রায় অর্ধেক পরিমান সড়ক বাঙ্গী ফাটার মত ফেটে উঠে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে এলাকায়।
সড়কের বর্তমান চিত্র দেখে ঠিকাদারের কাজের গুনগতমান ও তাঁর ব্যক্তিত্ব নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুল সৃষ্টি করেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায় গোবরচাপাহাট বাজার থেকে মিঠাপুর সড়কের ১৭৬০ মিটার সড়ক সংস্কার কাজের দায়ীত্ব পায় সামিহা ইন্টারপ্রাইজ, মহাদেবপুর নওগাঁ। অফিস আরো জানায় স্থানীয় সংসদ সদস্যের ভাগিনা সাকিল তরফদার তার মেয়ের নামে কাজটি ধরেছেন এবং এটা প্রথম কাজ। মোট বরাদ্ধের পরিমান ৭৪ লাখ টাকা। সংস্কার কাজটি শেষ করা হয় গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে।
গত সোমবার ছিল গোবরচাপা হাটবারের দিন। সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায় বাজারের ভিতর থেকে পূর্ব দিকে সড়কের প্রায় কোয়াটার কিলো সড়ক এলোপাথারী ফাটল দেখা দিয়েছে। দুএক জায়গায় কার্পেটিং উঠে গেছে। এ সড়কের উত্তর পাশে কার্পেটিং থেঁতলে গিয়ে বাঙ্গি ফাটার মত ফেটে গিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে উঠে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
অর্ধ শতাধীক স্থানীয় লোকজন জানায় সড়কে সিডিউল মোতাবেক কাজ হয়নি। বিটুমিন কম দিয়েছে। তাছাড়া কার্পেটিং করার সময় সড়কে তেল মারা হয়নি, পরিস্কার করা হয়নি। ধুলাবালির উপর কাজ করায় কয়েক দিনের মধ্যেই সড়ক ফেটে উঠে। এখন তো দেখতেই পাচ্ছেন সড়কের কি অবস্থা। স্থানীয় মেম্বার শ্রী পরিমল চন্দ্র জানায় আমি বাঁধা দিয়েছিলাম কিন্তু আমার কথা শুনলেন না।
এ বিষয়ে সামিহা ইন্টারপ্রাইজের সত্ত¡াধিকারী সাকিল তরফদার এর সঙ্গে বুধবার দুপুরের পর মোবাইল ফোনে কথা বললে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।
বিকালে আবারও পর পর দুবার ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করা হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন সড়কের কিছুটা সমস্যা হয়েছে।
আগামী ৭ দিনের মধ্যে তা পুনরায় ঠিক করে দেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল