
মিজানুর রহমান: বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী কমিউটার ট্রেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেল ক্রসিংয়ের সময় ওই ট্রেনের থাক্কায় অটোরিকশার শিশুসহ ৫ যাত্রী আহত হয়েছে ।
সোমবার দুপুরে উক্ত ট্রেন দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, রাহেলা বেগম (৭০), বায়েজিদ(৩), আফজাল হোসেন(২৮), ইছমাইল হোসেন (৩৫) ও রেনু বেগম(৪৫)।
স্থানীয়রা হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তাদের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রেল ক্রসিং এ কোন গেটম্যান নেই। আমরা স্থানীয়রা সেখানে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে থাকি। এ রেল ক্রসিং প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। গেট ম্যান না থাকায় ইজি বাইক চালক বুঝতে না পেরে রেল কোচিং এর সময় ট্রেনটি এসে ধাক্কা দিলে সেখানে পাঁচ জন লোক গুরুতর আহত হন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈম হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য