
চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল থানার পুলিশ কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৮ অক্টোবর বিকেলে চাটখিল থানা কনফারেন্স রুম ও ব্যারাক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল।
আরো উপস্থিত ছিলেন নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব দেওয়ান, পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, সোনাইমুড়ী নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাটখিল থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন ও সদর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।
উদ্বোধন শেষে সংবাদ সম্মেলন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে বলে সাংবাদিকদের জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য