
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার (এমবিবিএস) ডা: হাফিজুর রহমান (৩৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর-নান্দিনা-ময়মনসিংহ সড়কের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডা: হাফিজুর রহমানের বাড়ী জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামে। তিনি ওই গ্রামের দুলাল উদ্দিনের পুত্র।
নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ডা: এমারত হোসেন জানান, প্রতিদিনের মতো ডা: হাফিজুর রহমান নিজ বাড়ী মেষ্টা থেকে সড়কপথে মটরসাইকেলযোগে নান্দিনায় তার কর্মস্থলে আসছিলেন।
আজ রোববার সকালে পথিমধ্যের জয়রামপুর নাম এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আগত বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতরভাবে তিনি জখম হন।
খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল গাড়ী নিয়ে দুর্ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পৌছে দেয়। হাসপাতালের জরুরী বিভাগের ডা: তাকে মৃত বলে ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াহ সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি