
রবিউল হাসান লায়ন : জামালপুরে ‘প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন’- শীর্ষক স্লোগানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) বিকেলে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জামালপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আব্দুস শাফি।
প্রধান অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবিব, প্রণব বসাক সুবল, জ্যৌতিষ চন্দ্র এষ, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহসভাপতি শহিদুল ইসলাম নিরব, তুষার মল্লিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকে যারা নবীন, তারাই আগামী দিনের প্রবীণ। আজো আমাদের দেশে প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দিয়ে কোন বিশেষ ব্যবস্থা নেয়া হয় না। প্রবীণ বান্ধব রেস্টুরেন্ট নেই, বাসে, ট্রেনে, প্লেনে কোথাও তাদের জন্য বিশেষ লাইন নেই, হুইল চেয়ার নিয়ে সব জায়গায় যাওয়ার র্যাম্প নেই। এমন হাজারো সমস্যার সম্মুখীন হোন আমাদেরই আপনজনেরা । দ্রুত এসকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল