
রবিউল হাসান লায়ন : জামালপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউর রহমান গত ২০ সেপ্টেম্বর জামালপুরে যোগদান করেন। রবিবার জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তার কার্যালয়ে মত বিনিময় সভা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাগন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টেলিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক সাজ্জাদ আনসারী, জামালপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
এ সময় সাংবাদিকরা জামালপুর জেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড যেমন তুলে ধরেন তেমনি ভাবে সাংবাদিকদের সার্বিক কাজে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। নবযোগদানকৃত জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২