হোম » সারাদেশ » সিরাজগঞ্জে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আলু, পেয়াজের নির্ধারিত মুল্য তালিকা প্রদর্শন না করা ও (এমআরপি) স্যালাইনের মুল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।  সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, পেয়াজ, আলু ও (এমআরপি) স্যালাইনের নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ব্যবসায়ীরা হলো, শহরের বাহিরগোলা বাজারের শামসুল সবজি ভান্ডারকে ১ হাজার, শামা সবজি ভান্ডারকে ১ হাজার, আকতার আলি সবজি ভান্ডারকে ১ হাজার, দরগা রোডে স্যালাইনের নির্ধরিত মুল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় পাল এন্ড সন্স ফার্মেসীকে ৮ হাজার ও ছোনগাছা বাজারের শরিফ স্টোরকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করাসহ মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।

এ অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)  মোঃ মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী ও সদর থানা পুলিশের সহায়তায় পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!