প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আলু, পেয়াজের নির্ধারিত মুল্য তালিকা প্রদর্শন না করা ও (এমআরপি) স্যালাইনের মুল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, পেয়াজ, আলু ও (এমআরপি) স্যালাইনের নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীরা হলো, শহরের বাহিরগোলা বাজারের শামসুল সবজি ভান্ডারকে ১ হাজার, শামা সবজি ভান্ডারকে ১ হাজার, আকতার আলি সবজি ভান্ডারকে ১ হাজার, দরগা রোডে স্যালাইনের নির্ধরিত মুল্যের চেয়ে বেশি দাম নেওয়ায় পাল এন্ড সন্স ফার্মেসীকে ৮ হাজার ও ছোনগাছা বাজারের শরিফ স্টোরকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা আছে কিনা, ক্রয়- বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য অনুরোধ করাসহ মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।
এ অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী ও সদর থানা পুলিশের সহায়তায় পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.