
জয়পুরহাট প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে জয়পুরহাটে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন
জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ সভাপতি গোলাম হাক্কানী, মোমিন আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো,তথ্য ও গবেষণা সম্পাদক কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক