
মোঃ হাবিবুর রহমান: নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। বুধবার (৯আগষ্ট) বিকাল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: রিফাত-উর-রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি নির্বিশেষে সকল তরুণকে মূল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সকলকে উন্নয়ন পরিকল্পনায় রেখেছেন।
আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ তানভীর আহমেদ। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীসহ শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নির্দেশনা ও অংশগ্রহনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতা অবলম্বনে প্রস্তুতকৃত একটি ডকুমেন্টারি প্রদর্শণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা