হোম » সারাদেশ » বদলগাছীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন

বদলগাছীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম্#৩৯;সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক দপ্তরের ৭ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও আইজিএ প্রকল্পের ১শ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১২ হাজার টাকার চেক প্রদান এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ৯ জন প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!