
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ এক নাবালিকা মেয়েকে অপহরণের মামলায় নীলফামারীর ডোমারে এক সন্তানের জনক বিপুল ইসলামকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বিপুল ইসলাম উপজেলার গোমনাতী তেতুলতলার আব্দুল কাদেরের ছেলে।
বৃহষ্পতিবার (৩ আগষ্ট) অপহৃত নাবালিকা মেয়েটির নানী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ডোমার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জোড়াবাড়ী ইউনিয়নের দাড়িকামারী এলাকা থেকে বিপুলকে গ্রেপ্তার ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে।
মামলা সূত্রে জানা যায়, মা বাবা ঢাকায় অবস্থান করার সুবাদে নানা নানীর কাছে থেকে লেখাপড়া করতো মেয়েটি। গত ৩১ জুলাই থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে মেয়েটির পরিবার জানতে পারে অন্যান্যদের সহযোগীতায় বিপুল তাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা