হোম » সারাদেশ » বগুড়ার সদর বাঘোপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কমিটি গঠন

বগুড়ার সদর বাঘোপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কমিটি গঠন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  অবশেষে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যেমে বগুড়া সদরের বাঘোপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঘোপাড়া মধ্যেপাড়া গ্রামের দুইটি মসজিদ ও ৯নং ওয়ার্ডের বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মন্ডল পাড়া জামে মসজিদ এবং দক্ষিনপাড়া জামে মসজিদ, মোট পাঁচটি মসজিদের মুসল্লিগণ এই মাঠে ঈদের নামাজ আদায় করেন। প্রতি তিন বছর পর-পর কমিটি গঠন হয়। মাঠের ঈমাম সাহেব প্রায় ৪৬বছর ঈমামতি করেন।

তিনি বয়সের কারণে অপারগতা প্রকাশ করলে, নিয়ম মাফিক পাঁচটি মসজিদের সভাপতি/ সাধারণ সম্পাদকদের নিয়ে কমিটির সিদ্ধান্ত ক্রমে নতুন ঈমাম নিয়োগ দেয়া হয়। পাঁচটি মসজিদের মধ্যে একটি মসজিদের শুধু সাধারণ সম্পাদকের এই নিয়োগ পছন্দ না হওয়ায়, এই নিয়ে চলে দন্দ। এর মধ্যে তিনটি ঈদের নামাজ দুইগ্রæপে বিভক্ত হয়ে কিছু সংখ্যক মুসল্লি রাস্তায় আদায় করেছে।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বগুড়া সদর থানার অফিসার ইনর্চাজ এর পরামার্শ ক্রমে গোকুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়াম্যন জিয়াউর রহমান জিয়ার আহবানে কমিটির মেয়াদঅন্তে গত শুক্রবার বিকেলে সবকয়টি মসজিদের মুসল্লিদের মাইকিং করে ঈদগাহ মাঠে ডেকে সবাইকে নিয়ে সমঝতার মাধ্যেমে কমিটি গঠন করার চেষ্টা করেন।

কিন্তু কোন পক্ষই মেনে না নেয়ায় গণতান্ত্রিক উপায়ে হাত তুলে বিপুল ভোটের মাধ্যেমে সভাপতি নির্বাচিত হয় সদ্য সাবেক সভাপতি পারভেজ হোসেন মন্ডল, সাধারন সম্পাদক পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক লতিফুল বারী রতন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয় সাবেক ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ গোকুল ইউপি সদস্য প্রভাষক নূর আলম (মিলন)। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ইউপি সদস্য রেজাউল করিম টুলু, আমিনুল ইসলাম, আব্দুল কাফি, সাবেক ইউপি সদস্য নজমল হোসেন, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সিদ্দিকুর রহমান দুলু, ইসরাইল হোসেন, গোকুল ইউনিয়ন বিট ইনর্চাজ এস আই রুম্মান, রেজাউল করিম মুন্টু এবং পাঁচটি মসজিদের সভাপতি/সাধারণ সম্পাকসহ এলাকার মুসল্লীগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!