
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: উখিয়া পুলিশের দুঃসাহসিক ও চৌকস অভিযানে একের পর ধরা পড়ছে ইয়াবার চালানসহ শীর্ষ ইয়াবা কারবারীরা। তালিকাভুক্ত ইয়াবা কারবারীদের জন্য উখিয়ায়া থানা পুলিশের পাতানো জালে আটকা পড়ছে মাদক ডনরা।এরপরেও উখিয়ার চিহ্নিত তালিকাভুক্তরা এখনো অনেকে অধরা।
দীর্ঘদিন থেকে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী সহ কয়েকজন সিনিয়র অফিসাররা যে মাদক কারবারী কে ধরার জন্য পরিকল্পনা ও নানামুখী কৌশল অবলম্বন করে চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশেষে তাকে৫০ হাজার ইয়াবাসহ তালিকাভুক্ত চিহ্নিত ইয়াবা কারবারি নুরুল আমিন ভুট্টো (২৪)কে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র। সে শীর্ষ ইয়াবা কারবারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে পুলিশ জানায়
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে চাকবৈঠা করইবনিয়া তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নুরুল আমিন ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। চার মাস পূর্বে জেল হাজত থেকে বেরিয়ে পূণরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরও বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং এসময় তিনি মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা