
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
৩০ জুলাই রবিবার সকালে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় নবাগত জেলা প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, জান্নাতুল ফেরদৌস উর্মি, মৌমিতা গুহ ইভা, নেজারত ডেপুটি কালেক্টরেট জুয়েল মিয়া সহ জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ